আগামী ১ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। মাহদী আমিন জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই পাঠ্যবইয়ের চূড়ান্ত কপি প্রধানমন্ত্রীর কাছে পর্যালোচনার জন্য জমা দেওয়া হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণ অনুযায়ী বইগুলোতে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন বা পরিবর্তন আনা হবে। এরপরই বইগুলো চূড়ান্ত মুদ্রণের জন্য পাঠানো হবে।