দীর্ঘদিন ধরে স্বপ্নকে একটি লোকসানি প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হলেও, তাদের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ভিন্ন চিত্র তুলে ধরেছে। প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি পরিচালন মুনাফা অর্জন করতে সক্ষম হলেও উচ্চ ঋণের সুদ ও আর্থিক ব্যয়ের কারণে তারা লোকসানের মুখে পড়ছে। এই পরিস্থিতির মধ্যেই এসিআই স্বপ্নতে ৭০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
অর্থনীতি
ঋণের চাপে জর্জরিত স্বপ্ন: এসিআই কেন ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে
স্বপ্ন দীর্ঘদিন ধরে লোকসানি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হলেও সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি পরিচালন মুনাফা অর্জন করছে, তবে উচ্চ ঋণের বোঝা তাদের আর্থিক অবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।
তথ্যসূত্র: TBS Bangladesh