মূল পাতা
বিনোদন

সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ ওয়ার্নার ব্রস, অনিশ্চিত 'বার্বি ২'

ওয়ার্নার ব্রস এবং বার্বি সিনেমার মূল কলাকুশলীদের মধ্যে আলোচনা আটকে যাওয়ায় সিনেমাটির সিক্যুয়েল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

The Business Standard · 13 আগস্ট 2026, 2:35 দুপুর

২০২৩ সালের ব্লকবাস্টার সিনেমা 'বার্বি'-এর সিক্যুয়েল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওয়ার্নার ব্রস এবং সিনেমাটির সৃজনশীল দলের মধ্যে আর্থিক ও অন্যান্য বিষয়ে আলোচনা থমকে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মার্গট রবি, গ্রেটা গারউইগ এবং রায়ান গসলিংয়ের সাথে ওয়ার্নার ব্রস এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি।

তথ্যসূত্র: The Business Standard