মূল পাতা
অর্থনীতি

বহর বাড়াতে তিনটি ড্রিমলাইনার ড্রাই লিজে নিতে চায় বিমান

বিমান বহর সম্প্রসারণের লক্ষ্যে তিনটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ ড্রাই লিজে নেওয়ার জন্য প্রস্তাব আহ্বান করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

TBS Bangladesh · 16 জুলাই 2026, 12:45 দুপুর

বিমান বহর সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ ড্রাই লিজে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত ১৫ জুলাই প্রকাশিত এক আরএফপি (Request for Proposal)-এর মাধ্যমে এই প্রস্তাব আহ্বান করা হয়েছে।

জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি এয়ারলাইনস, উড়োজাহাজ অপারেটর, মালিক, নির্মাতা প্রতিষ্ঠান এবং লিজিং কোম্পানিগুলোর কাছ থেকে এই প্রস্তাব চেয়েছে। চুক্তির মেয়াদ হবে ৭২ মাস বা ছয় বছর।

তথ্যসূত্র: TBS Bangladesh