গণিতের সর্বোচ্চ সম্মাননা হিসেবে পরিচিত ফিল্ডস মেডেল অর্জন করেছেন দুই চীনা বংশোদ্ভূত গণিতবিদ। ৩৭ বছর বয়সী ইউ দেং এবং ৩৫ বছর বয়সী হং ওয়াং এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন পারডন এবং কানাডার জ্যাকব সিমারম্যানও এই সম্মাননা লাভ করেছেন। বিজয়ী প্রত্যেকে ১৫,০০০ কানাডিয়ান ডলার করে পুরস্কার হিসেবে পেয়েছেন।
আন্তর্জাতিক
ইতিহাস গড়ে ফিল্ডস মেডেল জিতলেন দুই চীনা বংশোদ্ভূত গণিতবিদ
গণিতের মর্যাদাপূর্ণ ফিল্ডস মেডেল জয় করেছেন দুই চীনা বংশোদ্ভূত গণিতবিদসহ মোট চারজন।
তথ্যসূত্র: The Business Standard