মূল পাতা
বিনোদন

সত্যজিৎ রায়ের প্রশংসায় ক্রিস্টোফার নোলান

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের কাজের ভূয়সী প্রশংসা করেছেন অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলান।

The Business Standard · 30 জুলাই 2026, 12:15 রাত

ক্রাইটেরিয়ন কালেকশন পরিদর্শনের সময় বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি সত্যজিৎ রায়ের কাজের প্রশংসা করেছেন। নোলান সত্যজিৎ রায়কে ভারতের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিহিত করেন। বিশেষ করে সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা 'পথের পাঁচালী' সম্পর্কে বলতে গিয়ে নোলান জানান, ছবিটি তাকে মুগ্ধ করেছে এবং এটি তার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে।

তথ্যসূত্র: The Business Standard