জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের নেতৃত্বাধীন সংগঠনগুলোর জন্য অর্থায়ন প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। সিওপি৩১-এর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তারা বলেন, বর্তমানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে তরুণরা জলবায়ু তহবিলে প্রবেশাধিকার পেতে বাধার সম্মুখীন হচ্ছে।
বিশেষজ্ঞরা প্রস্তাব করেছেন যে, তরুণদের জন্য আলাদা অর্থায়নের ব্যবস্থা রাখা, অনুদান পাওয়ার শর্তাবলী সহজ করা এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক একটি বিশেষ কেন্দ্র স্থাপন করা প্রয়োজন। এই উদ্যোগগুলো তরুণ সংগঠনগুলোকে জলবায়ু অর্থায়নে আরও কার্যকরভাবে যুক্ত হতে সহায়তা করবে বলে তারা মনে করেন।