সরকার কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে, যার আওতায় এখন থেকে সুবিধাভোগী মালিকানার (বেনিফিশিয়াল ওনারশিপ) তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।
ক্ষুদ্র ব্যবসাগুলোকে উৎসাহিত করার লক্ষ্যে খসড়া আইনটিতে ওয়ান-পারসন কোম্পানির (ওপিসি) জন্য ন্যূনতম পরিশোধিত মূলধনের সীমা ২৫ লাখ টাকা থেকে কমিয়ে ৫ লাখ টাকায় নামিয়ে আনার প্রস্তাব রাখা হয়েছে।