মূল পাতা
আন্তর্জাতিক

ভবন নির্মাণ বিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রামের ৫ হাসপাতালকে তলব

ভবন নির্মাণ পরিকল্পনা লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রামের পাঁচটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে তলব করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

TBS Bangladesh · 31 জুলাই 2026, 1:40 দুপুর

ভবন নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রামের পাঁচটি বেসরকারি হাসপাতালকে তলব করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। তলব করা হাসপাতালগুলো হলো ন্যাশনাল হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল, অ্যারিস্টোকেয়ার হাসপাতাল, এপিক হাসপাতাল এবং পপুলার হাসপাতাল।

আগামী সোমবার হাসপাতালগুলোর কর্তৃপক্ষকে তাদের অনুমোদিত নকশা এবং প্রয়োজনীয় নথিপত্রসহ সিডিএ কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: TBS Bangladesh