৩,৪৮২ কোটি টাকা ব্যয়ে নির্মিত দাশেরকান্দি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) বর্তমানে তার সক্ষমতার মাত্র ২৫ শতাংশ ব্যবহার করতে পারছে। প্রকল্পের আওতায় পর্যাপ্ত সুয়ারেজ সংযোগ না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মূলত ভবনের অভ্যন্তরীণ প্লাম্বিং সিস্টেমের সাথে মিউনিসিপ্যাল মেইন লাইন বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সংযোগের অভাবেই প্ল্যান্টটি পূর্ণ ক্ষমতায় চলতে পারছে না।
জাতীয়
সুইয়ারেজ সংযোগের অভাবে ২৫ শতাংশ সক্ষমতায় চলছে ৩,৪৮২ কোটি টাকার দাশেরকান্দি এসটিপি
সুইয়ারেজ সংযোগের অভাবে ৩,৪৮২ কোটি টাকা ব্যয়ে নির্মিত দাশেরকান্দি এসটিপি তার পূর্ণ সক্ষমতার মাত্র ২৫ শতাংশ ব্যবহার করতে পারছে।
তথ্যসূত্র: TBS Bangladesh