ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে ৩০ অক্টোবর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, স্কোপাস ইনডেক্সড গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবার উপরে রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের মোট ৪৯টি বিশ্ববিদ্যালয় সম্মিলিতভাবে ১ লাখ ৪৭ হাজার ৮০৮টি স্কোপাস ইনডেক্সড গবেষণাপত্র প্রকাশ করেছে।
জাতীয়
স্কোপাস ইনডেক্সড গবেষণায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়
স্কোপাস ইনডেক্সড গবেষণাপত্র প্রকাশের দিক থেকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান অধিকার করেছে।
তথ্যসূত্র: TBS Bangladesh