ডায়াবেটিস এবং অসংক্রামক রোগ (এনসিডি) প্রতিরোধে কার্যকর কৌশল তৈরির লক্ষ্যে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ওআইসি'র কমস্টেক (Comstech) যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, স্বাস্থ্যসেবা পেশাজীবী, ধর্মীয় নেতা এবং সরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এতে বাংলাদেশের ডায়াবেটিস প্রতিরোধমূলক কার্যক্রমগুলো তুলে ধরা হবে এবং অসংক্রামক রোগ মোকাবিলায় প্রমাণ-ভিত্তিক কৌশল নিয়ে আলোচনা করা হবে।