মূল পাতা
আন্তর্জাতিক

মার্কিন নির্ভরতা কমাতে বিকল্প খুঁজছে ইউরোপীয় সামরিক বাহিনী

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান পালান্টিয়ারের ওপর নির্ভরতা কমাতে ইউরোপীয় দেশগুলো নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক সামরিক সফটওয়্যার তৈরির দিকে ঝুঁকছে।

The Business Standard · 16 নভেম্বর 2026, 1:50 দুপুর

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান পালান্টিয়ারের ওপর নির্ভরতা কমাতে ইউরোপীয় দেশগুলো নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক সামরিক সফটওয়্যার তৈরির দিকে ঝুঁকছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে জার্মানির হেলসিং 'ক্ল্যারিটি' (Clarity) নামে একটি সামরিক গোয়েন্দা সফটওয়্যার উন্মোচন করেছে।

এই ধরনের এআই-চালিত ব্যবস্থাগুলো মূলত সামরিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে দ্রুততর করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। এগুলো বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য হুমকি শনাক্ত করতে এবং লক্ষ্যবস্তু নির্ধারণ ও আক্রমণের মতো বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দিতে সক্ষম।

তথ্যসূত্র: The Business Standard