পোশাক খাতের নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর মাস থেকে কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করেছে মজুরি বোর্ড। যদিও পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় রয়েছে, তবুও বোর্ড আশা করছে যে পোশাক মালিকরা আগামী ২৩ নভেম্বরের মধ্যে তাদের প্রস্তাবনা জমা দেবেন। তবে মালিকদের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা সম্ভব নয় বলেও জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান।
অর্থনীতি
২৩ নভেম্বর পোশাক মালিকদের প্রস্তাব পাওয়ার আশা মজুরি বোর্ডের
পোশাক খাতের নতুন মজুরি কাঠামো ডিসেম্বরে কার্যকর করার লক্ষ্য নিয়ে কাজ করছে মজুরি বোর্ড।
তথ্যসূত্র: TBS Bangladesh