মূল পাতা
অর্থনীতি

৫০ হাজারেরও বেশি তরুণকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ সরকারের

দেশের সব মহানগরীতে বেকার তরুণদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬৮৩ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর।

TBS Bangladesh · 23 আগস্ট 2026, 7:20 সকাল

বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে একটি নতুন প্রকল্প গ্রহণ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। 'সকল মহানগরীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টি' শীর্ষক এই প্রকল্পের আওতায় ৫০ হাজারেরও বেশি তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রকল্পের জন্য ৬৮৩ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে।

তথ্যসূত্র: TBS Bangladesh