হালদা নদী ও এর তীরবর্তী এলাকায় পরিচালিত এক গবেষণায় নতুন করে ৭২৯ প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১০০টি প্রজাতি বর্তমানে বিলুপ্তির ঝুঁকির মুখে রয়েছে।
গবেষণায় নদী অববাহিকায় ৫১৭ প্রজাতির ঔষধি উদ্ভিদ এবং ২৯টি দূষণের উৎসের সন্ধান পাওয়া গেছে। এছাড়া নদীর উজানে কেওড়া গাছের উপস্থিতি এবং হালদা নদীর সম্ভাব্য অতিরিক্ত একটি উৎসের তথ্যও উঠে এসেছে এই গবেষণায়।