মূল পাতা
আন্তর্জাতিক

মেইনে আইসিই এজেন্টের গুলিতে চালকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের মেইনে আইসিই এজেন্টের গুলিতে এক চালকের মৃত্যু হয়েছে। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

The Business Standard · 14 জুলাই 2026, 1:34 দুপুর

যুক্তরাষ্ট্রের মেইনে একজন আইসিই (ICE) এজেন্টের গুলিতে এক চালকের মৃত্যু হয়েছে। টেক্সাসে একই ধরনের ঘটনার ছয় দিন পর এই ঘটনাটি ঘটল।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর এক বিবৃতিতে জানিয়েছে, আইসিই কর্মকর্তারা গাড়িটি থামানোর চেষ্টা করলে চালক পালানোর চেষ্টা করেন। এ সময় জননিরাপত্তার কথা ভেবে ওই কর্মকর্তা গুলি চালান বলে দাবি করা হয়েছে।

তথ্যসূত্র: The Business Standard