মূল পাতা
অর্থনীতি

বড় ব্যবসার জন্য ইউপিআই লেনদেনে ফি আরোপের কথা ভাবছে ভারত

২০১৬ সালে চালু হওয়া ইউপিআই বর্তমানে কোটি কোটি ব্যবহারকারীর দৈনন্দিন লেনদেনের মাধ্যম হয়ে উঠেছে।

The Business Standard · 17 আগস্ট 2026, 8:40 সকাল

২০১৬ সালে যাত্রা শুরু করা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) বর্তমানে ভারতের ডিজিটাল লেনদেনের প্রধান মাধ্যম। বর্তমানে ৫৫ কোটিরও বেশি ব্যবহারকারী এই সেবাটি নিয়মিত ব্যবহার করছেন। প্রতি মাসে এই প্ল্যাটফর্মের মাধ্যমে কয়েকশ কোটি লেনদেন সম্পন্ন হয়। সর্বশেষ জুলাই মাসে ইউপিআইয়ের মাধ্যমে ২৩ দশমিক ৬ বিলিয়ন লেনদেন হয়েছে, যার মোট আর্থিক মূল্য প্রায় ৩১৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। এই বিশাল কর্মযজ্ঞের প্রেক্ষাপটে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য ইউপিআই লেনদেনে ফি আরোপের বিষয়টি বিবেচনা করছে ভারত সরকার।

তথ্যসূত্র: The Business Standard