ইলন মাস্ক ঘোষণা করেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুর জন্য দুটি করে স্পেসএক্স (SpaceX) শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে একটি শেয়ার কোম্পানি থেকে এবং অন্যটি তার ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে এই ঘোষণা দিলেও, এই প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হবে বা এর বিস্তারিত কোনো তথ্য তিনি প্রকাশ করেননি।