নিউজিল্যান্ড সরকার ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল উত্থাপন করতে যাচ্ছে। প্রস্তাবিত এই আইনের আওতায় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে।
বয়স যাচাইয়ের প্রক্রিয়ায় বিদ্যমান অ্যাকাউন্টের তথ্য, ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি এবং ডিজিটাল পরিচয়পত্র ব্যবহারের মতো পদ্ধতিগুলো অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।