সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণার ফলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৩ হাজারেরও বেশি যাত্রী আটকা পড়েছেন। এছাড়া আজকের সংবাদপত্রে উঠে আসা অন্যান্য খবরের মধ্যে রয়েছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে পরিবর্তন এবং বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের বিষয়টি।
জাতীয়
শাহজালাল বিমানবন্দরে ১৩ হাজার যাত্রী আটকা
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হওয়ায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩ হাজারের বেশি যাত্রী আটকা পড়েছেন।
তথ্যসূত্র: BBC News বাংলা