মূল পাতা
প্রযুক্তি

জলবায়ু সহনশীল গ্রামীণ আবাসন নকশা প্রতিযোগিতার আয়োজন পিকেএসএফ ও আইএবি-র

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় ও দুর্যোগপ্রবণ অঞ্চলের জন্য সাশ্রয়ী আবাসন নকশা তৈরির উদ্যোগ নিয়েছে পিকেএসএফ ও আইএবি।

TBS Bangladesh · 25 অক্টোবর 2026, 8:00 রাত

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় অঞ্চল, হাওর, চর, প্লাবনভূমি এবং পাহাড়ি এলাকার জন্য সাশ্রয়ী ও টেকসই আবাসন নকশা তৈরির লক্ষ্যে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)।

এই উদ্যোগের আওতায় সেরা ১০টি নকশা নির্বাচন করা হবে, যা পরবর্তীতে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা হবে।

তথ্যসূত্র: TBS Bangladesh