মূল পাতা
জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি জাতের 'রেড আইভরি' আম চাষে সাড়া

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশি জাতের রেড আইভরি আম চাষ করে সফল হয়েছেন কৃষক কবির আলী।

TBS Bangladesh · 27 জুলাই 2026, 12:05 দুপুর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামে বিদেশি জাতের 'রেড আইভরি' আম চাষে সাফল্য পেয়েছেন কৃষক কবির আলী। দুই বিঘা জমিতে গড়ে তোলা তার এই বাগানে থোকায় থোকায় ঝুলছে বিদেশি এই আম। নতুন এই জাতের আম চাষ দেখতে জেলাজুড়ে কৃষক, শিক্ষার্থী এবং ফলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

তথ্যসূত্র: TBS Bangladesh