ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, মেডিকেয়ার কর্মসূচির অন্তর্ভুক্ত ২ কোটি প্রবীণ নাগরিককে ৯০ ডলার করে এককালীন অর্থ প্রদান করা হবে। তিনি জানান, এই অর্থ মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড থেকে দেওয়া হবে। ট্রাম্পের ভাষ্যমতে, মেডিকেয়ার ফি-ফর-সার্ভিস কর্মসূচি উন্নয়নের জন্য কংগ্রেস এই তহবিলে ২ বিলিয়ন ডলার বরাদ্দ করেছিল।
আন্তর্জাতিক
মেডিকেয়ারভুক্ত ২ কোটি প্রবীণকে ৯০ ডলার করে এককালীন অর্থ সহায়তা দেবেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মেডিকেয়ার কর্মসূচির আওতায় থাকা ২ কোটি প্রবীণ নাগরিককে ৯০ ডলার করে এককালীন অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তথ্যসূত্র: The Business Standard