মূল পাতা
আন্তর্জাতিক

আইআরএস মামলায় আদালতের অপব্যবহার, ট্রাম্পের আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

আইআরএস সংক্রান্ত একটি মামলায় আদালতের অপব্যবহারের অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন বিচারক।

The Business Standard · 14 জুলাই 2026, 9:26 সকাল

মার্কিন জেলা বিচারক ক্যাথলিন উইলিয়ামস ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী এবং তার প্রশাসনের আইনজীবীদের তীব্র সমালোচনা করেছেন। মায়ামির এই বিচারক জানিয়েছেন, দেওয়ানি মামলার আইনি বাধ্যবাধকতা অনুযায়ী তাদের স্বার্থ যে বিপরীতমুখী হওয়া প্রয়োজন ছিল, তা এখানে ছিল না।

বিচারক উইলিয়ামস এই মামলায় ট্রাম্পের আইনজীবী আলেজান্দ্রো ব্রিটো এবং বিচার বিভাগের যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্টেট বার কর্তৃপক্ষের কাছে বিষয়টি পাঠিয়েছেন। তাদের কর্মকাণ্ড পেশাগত নৈতিকতা লঙ্ঘন করেছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: The Business Standard