যুক্তরাজ্যের এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবাদাতা প্রতিষ্ঠান ন্যাটস (Nats)-এর ফ্লাইট প্রসেসিং সিস্টেমে একটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। দুপুর ১টার দিকে শুরু হওয়া এই সমস্যার কারণে আকাশপথে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। প্রায় চার ঘণ্টা স্থায়ী এই জটিলতার ফলে এক হাজারেরও বেশি ফ্লাইট ব্যাহত হয়েছে। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ন্যাটস ত্রুটিটি শনাক্ত করে তা সমাধান করতে সক্ষম হয়, তবে এর প্রভাবে পুরো এভিয়েশন নেটওয়ার্কে দীর্ঘ সময় ধরে ফ্লাইট জট লেগে থাকে।
আন্তর্জাতিক
যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে ত্রুটি, ১০০০টিরও বেশি ফ্লাইট ব্যাহত
যুক্তরাজ্যের এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রোভাইডার ন্যাটস-এর ফ্লাইট প্রসেসিং সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে এক হাজারেরও বেশি ফ্লাইট বিঘ্নিত হয়েছে।
তথ্যসূত্র: The Business Standard