মূল পাতা
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ফ্লাইট চলাচল শুরু হলেও ভোগান্তি অব্যাহত

মঙ্গলবার এয়ার ট্রাফিক কন্ট্রোলের যান্ত্রিক ত্রুটির কারণে যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

The Business Standard · 9 সেপ্টেম্বর 2026, 1:05 দুপুর

মঙ্গলবার এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে যুক্তরাজ্যে বিমান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিল। এর ফলে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কয়েক লাখ যাত্রী আটকা পড়েছেন। এই ঘটনার পর এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবাদাতা প্রতিষ্ঠান ন্যাটস (NATS) এবং এর প্রধান মার্টিন রলফের ওপর চাপ বাড়ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট চলাচল পুনরায় শুরু হলেও এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।

তথ্যসূত্র: The Business Standard