মূল পাতা
আন্তর্জাতিক

স্পেসএক্সের স্যাটেলাইট সেবায় প্রায় ৪০ মিলিয়ন ডলার ব্যয় করছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পেসএক্সের স্টারলিংক ও স্টারশিল্ড পরিষেবার জন্য প্রায় ৪০ মিলিয়ন ডলার ব্যয় করেছে।

The Business Standard · 10 সেপ্টেম্বর 2026, 5:55 বিকাল

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা এলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্যাটেলাইট পরিষেবার ওপর নির্ভরতা বাড়িয়েছে। মন্ত্রণালয়টির তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের কাছে প্রায় ১,০০০টি স্টারশিল্ড টার্মিনাল এবং ৫০০টি স্টারলিংক টার্মিনাল রয়েছে।

এই প্রযুক্তিগত সহায়তার জন্য যুক্তরাজ্য সরকার স্টারশিল্ডের টার্মিনাল ও এয়ারটাইম বাবদ প্রায় ১৩ মিলিয়ন পাউন্ড বা ১৭.৬ মিলিয়ন ডলার ব্যয় করেছে। এছাড়া স্টারলিংক পরিষেবার জন্য ব্যয় করা হয়েছে ১৬.৫ মিলিয়ন পাউন্ড। সব মিলিয়ে এই খাতে দেশটির মোট ব্যয়ের পরিমাণ প্রায় ৪০ মিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে।

তথ্যসূত্র: The Business Standard