কানাডার মেরিনল্যান্ড কর্তৃপক্ষ তাদের বন্দি তিমিগুলোর জন্য নতুন আবাসস্থল খুঁজতে বাধ্য হয়েছিল। তবে প্রাণী কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে কানাডা সরকার চীনে তিমিগুলো বিক্রির প্রস্তাব নাকচ করে দেয়। এরপর পার্ক কর্তৃপক্ষ জানায়, তিমিগুলোকে কষ্ট না দিয়ে মেরে ফেলার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই ঘোষণার প্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে বেশ কয়েকটি অ্যাকোয়ারিয়াম তিমিগুলোকে রক্ষায় উদ্ধার অভিযান শুরু করেছে।
আন্তর্জাতিক
কানাডায় উদ্ধার হওয়া ৩০টি বেলুগা তিমির ভবিষ্যৎ অনিশ্চিত
কানাডার মেরিনল্যান্ড থেকে উদ্ধার করা ৩০টি বেলুগা তিমির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
তথ্যসূত্র: BBC News বাংলা