ট্রাভেল এজেন্সি 'ফ্লাইট এক্সপার্ট'-এর বিরুদ্ধে ৩৫ কোটি টাকা প্রতারণার অভিযোগে মানি লন্ডারিং মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
তদন্তে দেখা গেছে, প্রতিষ্ঠানটি বিভিন্ন আইএটিএ (IATA) অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট সংগ্রহ করত। কিন্তু গ্রাহকদের কাছ থেকে পুরো টাকা বুঝে পাওয়ার পরও অনেক ক্ষেত্রে তাদের টিকিট প্রদান করা হয়নি।