বিশেষজ্ঞদের মতে, দুর্বল নীতি বাস্তবায়ন, অপর্যাপ্ত দক্ষতা উন্নয়ন এবং সীমিত সামাজিক সুরক্ষা ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের প্রসারের ফলে লাখ লাখ শ্রমিক কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে রয়েছেন। এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
এআই ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবিলায় জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের প্রভাবে শ্রমবাজারের ঝুঁকি এড়াতে দ্রুত নীতি সংস্কার ও দক্ষতা উন্নয়ন প্রয়োজন।
তথ্যসূত্র: TBS Bangladesh