বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে। বর্তমানে দেশে প্রতি মাসে প্রায় ১ কোটি ডিজিটাল লেনদেন সম্পন্ন হয়। তবে কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই এই সংখ্যা দৈনিক ১ কোটিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্যমাত্রা অর্জিত হলে ১০ মাসের ব্যবধানে ডিজিটাল লেনদেনের হার প্রায় ৩০ গুণ বৃদ্ধি পাবে।
বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়াতে ১০০ কোটি টাকার তহবিল গঠন
বাংলা কিউআর কোডের ব্যবহার উৎসাহিত করতে ১০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
তথ্যসূত্র: TBS Bangladesh