কৃত্রিম বুদ্ধিমত্তার সচেতনতা ও ব্যবহারে তলানিতে বাংলাদেশ

গ্যালাপ-মাইক্রোসফটের জরিপ অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পর্কে সচেতনতা ও ব্যবহারের দিক থেকে বিশ্বের সর্বনিম্ন চারটি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ।

কৃত্রিম বুদ্ধিমত্তার সচেতনতা ও ব্যবহারে তলানিতে বাংলাদেশ

গ্যালাপ এবং মাইক্রোসফটের সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে সচেতনতা এবং এর ব্যবহারের হার বিবেচনায় বিশ্বের সর্বনিম্ন চারটি দেশের একটি বাংলাদেশ।

জরিপের তথ্যমতে, বাংলাদেশের ৬৪.২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে আগে কখনো শোনেননি। এছাড়া ২৫.৭ শতাংশ মানুষ এআই সম্পর্কে জানলেও কখনো এটি ব্যবহার করেননি। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ১০.১ শতাংশ জানিয়েছেন যে তারা অন্তত একবার এই প্রযুক্তি ব্যবহার করে দেখেছেন।

তথ্যসূত্র: TBS Bangladesh
#কৃত্রিম বুদ্ধিমত্তা#এআই#প্রযুক্তি#জরিপ#বাংলাদেশ