জাহাজ ভাঙা শিল্পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সরকার নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে এই খাতে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে। এছাড়া আগামী তিন বছরের মধ্যে একটি বর্জ্য শোধনাগার স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং শিল্পের মানোন্নয়নে সরকার কমপ্লায়েন্ট ইয়ার্ডের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
জাহাজ ভাঙা শিল্পে নজরদারি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ
জাহাজ ভাঙা শিল্পে নিরাপত্তা নিশ্চিত করতে জনবল নিয়োগ এবং বর্জ্য শোধনাগার স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার।
তথ্যসূত্র: TBS Bangladesh