লাইটক্যাসল পার্টনার্সের 'বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট রিপোর্ট এইচ১ ২০২৬' অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বাংলাদেশের স্টার্টআপ খাতে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ৬ মিলিয়ন ডলারে। গত বছরের একই সময়ের তুলনায় এই বিনিয়োগ ৯৫ শতাংশ কম, যেখানে গত বছর বিনিয়োগের পরিমাণ ছিল ১২০ মিলিয়ন ডলার। বিনিয়োগকারীদের বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে স্টার্টআপ খাতে এই বড় ধরনের ধস নেমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিনিয়োগ সংকটে বাংলাদেশের স্টার্টআপ ফান্ডিং পাঁচ বছরের সর্বনিম্ন
লাইটক্যাসল পার্টনার্সের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশের স্টার্টআপগুলো মাত্র ৬ মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে।
তথ্যসূত্র: TBS Bangladesh