বাংলাদেশ সরকার মার্কিন কোম্পানি গানভোর ইউএসএ এলএলসি-এর সাথে এলএনজি আমদানির একটি দীর্ঘমেয়াদী চুক্তি করেছে। এই চুক্তির আওতায় ২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত মোট ১১৭ কার্গো এলএনজি সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। পেট্রোবাংলার সাথে আলোচনার মাধ্যমে প্রথম ১৪টি কার্গোর প্রিমিয়াম মূল্য কমিয়ে আনা সম্ভব হয়েছে, যা জাপান-কোরিয়া মার্কারের ভিত্তিতে নির্ধারিত হবে।
২০৩৮ সাল পর্যন্ত মার্কিন কোম্পানি থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে বাংলাদেশ
২০২৬ থেকে ২০৩৮ সালের মধ্যে মার্কিন প্রতিষ্ঠান গানভোর ইউএসএ এলএলসি থেকে মোট ১১৭ কার্গো এলএনজি আমদানি করবে বাংলাদেশ।
তথ্যসূত্র: TBS Bangladesh