এইচএসবিসির এক জরিপ প্রতিবেদনে উঠে এসেছে যে, ২৬টি বাজারে সাপ্লাই চেইন পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো নেতৃত্ব দিচ্ছে। জরিপে অংশগ্রহণকারী স্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯১ শতাংশই তাদের বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী।
প্রতিবেদন অনুযায়ী, ৯০ শতাংশ স্থানীয় প্রতিষ্ঠান সাপ্লাই চেইন সংক্রান্ত ঝুঁকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হয়েছে। এছাড়া, ৮১ শতাংশ প্রতিষ্ঠান তাদের নগদ প্রবাহ এবং চলতি মূলধনের উন্নতি হয়েছে বলে জানিয়েছে।