নিউ মেক্সিকোতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাল্লুকের মৃত্যু

নিউ মেক্সিকোর একটি গ্রামীণ এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া একটি ভাল্লুক উদ্ধারের আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

নিউ মেক্সিকোতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাল্লুকের মৃত্যু

নিউ মেক্সিকোর একটি গ্রামীণ এলাকায় একটি ভাল্লুক বৈদ্যুতিক খুঁটির চূড়ায় উঠে পড়ে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। উদ্ধারকারীরা ভাল্লুকটিকে নিরাপদে নিচে নামানোর পরিকল্পনা করলেও, তার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণীটির মৃত্যু হয়।

তথ্যসূত্র: The Business Standard
#ভাল্লুক#নিউ মেক্সিকো#দুর্ঘটনা#বন্যপ্রাণী