চীনা দূত জানিয়েছেন, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে ঢাকা ও বেইজিং একত্রে কাজ করবে। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নকে বেইজিং সবসময়ই গুরুত্ব দিয়ে এসেছে। চীন বাংলাদেশের একজন নির্ভরযোগ্য বন্ধু, প্রতিবেশী এবং অংশীদার হিসেবে পাশে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।
দুই নেতার ঐকমত্য বাস্তবায়নে ঢাকার সাথে কাজ করবে বেইজিং: চীনা দূত
বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বেইজিং প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন চীনা দূত।
তথ্যসূত্র: TBS Bangladesh