১১ বছর চার মাস বয়সী বোধনা শিবানন্দন দাবায় এক অনন্য নজির গড়েছেন। এক্স-এন-প্রোভেন্সে অনুষ্ঠিত দোল ট্রফির উদ্বোধনী রাউন্ডে তিনি ১৯ বছর বয়সী ফরাসি গ্র্যান্ডমাস্টার মার্ক-আন্দ্রিয়া মাউরিজ্জিকে পরাজিত করেছেন। মাউরিজ্জির বর্তমান রেটিং ২৬২৮। এই জয়ের মাধ্যমে বোধনা ৩৮ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করলেন।
১১ বছর বয়সী বোধনা শিবানন্দনের বিশ্ব রেকর্ড
মাত্র ১১ বছর চার মাস বয়সে ফরাসি গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে ৩৮ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন বোধনা শিবানন্দন।
তথ্যসূত্র: The Business Standard