চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকার আধুনিক পরিবহন ব্যবস্থা চালুর পরিকল্পনা

২০৫০ সালের মধ্যে যাতায়াতের চাহিদা দ্বিগুণ হওয়ার প্রেক্ষাপটে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ৩,৪০০ কোটি টাকার একটি সমন্বিত পরিবহন মহাপরিকল্পনা প্রস্তাব করেছে।

চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকার আধুনিক পরিবহন ব্যবস্থা চালুর পরিকল্পনা

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরীর ক্রমবর্ধমান যাতায়াত চাহিদা মেটাতে একটি সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ব্যয়বহুল মেট্রোরেলের পরিবর্তে প্রায় ৩,৪০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাস, কমিউটার রেল এবং ওয়াটার বাস সমন্বিত এই নেটওয়ার্ক তৈরির প্রস্তাব করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় প্রায় ৭০০টি আধুনিক বাস যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০৫০ সালের মধ্যে নগরীতে যাতায়াতের চাহিদা দ্বিগুণ হওয়ার পূর্বাভাস মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: TBS Bangladesh
#চট্টগ্রাম#পরিবহন#সিডিএ#উন্নয়ন