চেরির মালিকানাধীন প্রতিষ্ঠান আইমোগা রোবোটিক্স (AiMOGA Robotics) তাদের ব্যবসার পরিধি বাড়াতে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আনার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানিটি বর্তমানে সম্ভাব্য তালিকাভুক্তির স্থানগুলো নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
বিশ্বের শীর্ষস্থানীয় রোবোটিক্স কোম্পানিগুলোর তালিকায় নিজেদের অবস্থান শক্ত করতে প্রতিষ্ঠানটি আগামী বছর হিউম্যানয়েড রোবট সরবরাহ উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা করেছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে পুলিশ রোবট সরবরাহের দিকেও বিশেষ নজর দিচ্ছে তারা।