আমদানি স্বাভাবিক থাকলেও বাড়ছে ছোলার দাম

আমদানি স্বাভাবিক থাকা সত্ত্বেও চট্টগ্রামের খাতুনগঞ্জে গত দুই মাসে ছোলার পাইকারি দাম কেজিতে ১৭ থেকে ২১ টাকা পর্যন্ত বেড়েছে।

আমদানি স্বাভাবিক থাকলেও বাড়ছে ছোলার দাম

গত বছরের তুলনায় জুলাই ও আগস্ট মাসে দেশে ছোলার আমদানি বেশি হওয়া সত্ত্বেও বাজারে এর প্রভাব দেখা যাচ্ছে না। চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে গত দুই মাসে ছোলার দাম কেজিতে ১৭ থেকে ২১ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীদের মতে, বাজারে কৃত্রিম সংকট তৈরির আশঙ্কায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে।

তথ্যসূত্র: TBS Bangladesh
#ছোলা#খাতুনগঞ্জ#বাজার দর#আমদানি