কালিয়াকৈর হাই-টেক পার্কে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান

কালিয়াকৈর হাই-টেক পার্কে একটি বেভারেজ ক্যান কারখানা স্থাপনে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে একটি চীনা কোম্পানি।

কালিয়াকৈর হাই-টেক পার্কে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান

কালিয়াকৈর হাই-টেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানা স্থাপনের লক্ষ্যে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে একটি চীনা প্রতিষ্ঠান। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইউয়ান ডিংয়ান জানিয়েছেন, কারখানাটি থেকে বছরে ১০০ কোটি বেভারেজ ক্যান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদিত এসব ক্যান স্থানীয় বাজারের চাহিদা মেটাতে ব্যবহৃত হবে।

তথ্যসূত্র: TBS Bangladesh
#বিনিয়োগ#কালিয়াকৈর হাই-টেক পার্ক#চীন#বেভারেজ ক্যান