দায়িত্ব গ্রহণের ছয় মাস পর বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী মুক্তাদির জানিয়েছেন যে, তিনি নিত্যপণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় নিয়ে সন্তুষ্ট নন।
তিনি উল্লেখ করেন, পণ্যের মূল্যের ওপর বিভিন্ন বিষয় প্রভাব ফেলে। এর মধ্যে রয়েছে জ্বালানি ও বিদ্যুতের দাম, ঋণের সুদের হার, উৎপাদনশীলতা, পরিবহন ব্যবস্থা এবং অবকাঠামোগত বিভিন্ন দিক।