রাজশাহীতে মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আসকের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার। এটি গণতন্ত্র, জবাবদিহিতা এবং আইনের শাসনের অন্যতম প্রধান স্তম্ভ।