শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বন্যা পরিস্থিতি বা প্রশাসনিক ত্রুটির কারণে যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ দেওয়া হবে। তিনি শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করার আহ্বান জানিয়ে আশ্বস্ত করেছেন যে, কোনো শিক্ষার্থীই যেন বঞ্চিত না হয় সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে।
বন্যাদুর্গত শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার আশ্বাস শিক্ষামন্ত্রীর
বন্যা বা প্রশাসনিক জটিলতায় ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী।
তথ্যসূত্র: TBS Bangladesh