চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে বক্তারা দক্ষিণ এশিয়ার পানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা বলেন, এই অঞ্চলে পানির ন্যায্য অধিকার নিশ্চিত করতে গবেষণানির্ভর ও জনবান্ধব চুক্তির কোনো বিকল্প নেই।
বক্তারা আরও উল্লেখ করেন যে, অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় তথ্য আদান-প্রদান এবং যৌথ নদী ব্যবস্থাপনা জোরদার করা অত্যন্ত জরুরি।