ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, পরীক্ষা জালিয়াতির মতো ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির মুখোমুখি করতে ফাস্ট-ট্র্যাক আদালতের ব্যবস্থা করা হবে। নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, দেশের যুবসমাজের কল্যাণ ও স্বার্থ রক্ষা করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। যারা তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
পরীক্ষা জালিয়াতির ঘটনায় কঠোর শাস্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত: মোদি
পরীক্ষা জালিয়াতির ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তথ্যসূত্র: The Business Standard