ফিফার বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব নিয়ে বড় ধরনের ধাক্কা খেলেন জিয়ান্নি ইনফানতিনো। উয়েফা এবং কনকাকাফের পর এবার এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসিও ফিফার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর ফলে ফিফার এই পরিকল্পনা নিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ওপর চাপ আরও বৃদ্ধি পেল।